সর্বশেষ

আদালত

আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মা ও ভাতিজিকে হত্যায় ইমনের স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ

কুমিল্লার দেবীদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ইমন মিয়া (২৯) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে সন্তুষ্ট মহাপরিচালক

কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করে গভীর সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মহাপরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল হোসেন। ৩১ আগস্ট বিকেলে তিনি কক্সবাজার অফিস পরিদর্শন করেন এবং সেখানে সেবা নিতে আসা প্রান্তিক বিচারপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় বিচারপ্রার্থীরা সরকারি খরচে দ্রুত আইনি সেবা পাওয়ার কথা তুলে ধরেন।

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। রোববার প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে পারেননি।

শাড়ি নিয়ে মামলায় তানজিন তিশার জামিন

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার ঢাকার একটি আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

তনু হত্যা মামলায় হাফিজুর রহমান ফের কারাগারে

তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করার পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় শনিবার তাঁকে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।